পবিত্র কুরআন » বাংলা » বই » আল্লাহর পথে দাওয়াত
আল্লাহর পথে দাওয়াত
আল্লাহর পথে আহ্বান সব থেকে বড় আমল। কেননা তা নবী-রাসূলদের দায়িত্ব। আর নবী-রাসূলগণ ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পথে আহ্বান আল্লাহকে জানার পথ দেখায়, নবীকে জানার পথ দেখায়। শুধু তাই নয় বরং আল্লাহ তাআলা স্বয়ং এ কর্মের প্রশংসা করেছেন। ইরশাদ হয়েছে: ঐ ব্যক্তি থেকে কথায় কে উত্তম যে আল্লাহর পথে আহ্বান করল এবং সৎ কাজ করল। বক্ষ্যমাণ গ্রন্থে দাওয়াবিষয়ক কিছু মূল্যবান আলোচনা এসেছে যা সবার উপকারে আসবে বলে আশা।সংকলন : প্রফেসর ড. খন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীর
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/316921
বই
- কুরআনের সঙ্গে পূর্বসূরীদের সম্পর্কএটি একটি সংক্ষিপ্ত অথচ অতি গুরুত্বপূর্ণ বিয়ষে রচিত আরবী গ্রন্থের অনুবাদ। লেখক এতে পবিত্র কুরআনের সঙ্গে পূর্বসূরী নেককারদের শিক্ষণীয় ঘটনা এবং কুরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত তা তুলে ধরেছেন।
সংকলন : খালিদ বিন আব্দিল্লাহ আল মুসলেহ
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : আলী হাসান তৈয়ব
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/364834
- দ্বাদশ-ইমামী শিয়া ধর্মের মূলনীতিসমূহের সুস্পষ্ট রূপরেখাদ্বাদশ-ইমামী শিয়া ধর্মের মূলনীতিসমূহের সুস্পষ্ট রূপরেখা: শিয়া-সুন্নী ঐক্যের যে দাওয়াত দেখা যাচ্ছে, তা গ্রন্থকার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরে তা অসম্ভবতা ফুটিয়ে তুলেছেন। তিনি তাদের গ্রন্থ থেকে উদ্ধৃতি নিয়েছেন যে, তারা মূলত: ঐক্য চায় না, বরং তারা চায় তাদের মতামত প্রচার ও প্রসার করতে। কারণ, যারা শিয়া মাযহাব রচনা করেছে তারা ঐক্যের কোন সুযোগ সেখানে অবশিষ্ট রাখে নি।
সংকলন : মুহিব্বুদ্দীন আল খতীব
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/145444
- মানুষের উপর জিনের আছর : কারণ, প্রতিকার ও সুরক্ষার উপায়জিনের পরিচয় ও প্রকারভেদ, জিনের অস্তিত্বে বিশ্বাসের প্রয়োজনীয়তা, মানুষকে জিনে-ধরার আকার-প্রকৃতি, জিনে-ধরা ব্যক্তির চিকিৎসা কীভাবে হতে পারে এবং জিনের আছর থেকে বাঁচার উপায় কী ইত্যাদি বিষয় স্থান পেয়েছে বর্তমান গ্রন্থে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : আবু শুআইব মুহাম্মাদ সিদ্দীক
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/231667
- ইসলামী সভ্যতা ও সংস্কৃতিএ বইটিতে মুসলিম নর-নারীর প্রাত্যহিক জীবনের অতি প্রয়োজনীয় কৃষ্টি-কালচার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় স্থান পেয়েছে।
সংকলন : চৌধুরী আবুল কালাম আজাদ - আখতারুজ্জামান মুহাম্মদ সুলাইমান
সম্পাদক : নুমান বিন আবুল বাশার - ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/116950
- তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক [নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল]তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক: নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল : উম্মাতের মধ্যে যে মতপার্থক্যের উৎপত্তি হয়েছে তা জানা ও প্রতিকার করা শরী‘আতের অন্যতম মহান উদ্দেশ্য। এটি একটি বৃহৎ বিষয়; যা উম্মতকে ক্ষত-বিক্ষত করে দিয়েছে। এই গবেষণায়, সাহাবায়ে কেরাম ও আলে বাইত -রাদিয়াল্লাহু ‘আনহুম- এর মাঝে যে মধুময় সম্পর্ক ছিল, তার প্রমাণাদি তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে যত যুদ্ধ-বিবাদই সংঘটিত হোক না কেন, তারা ছিল পরস্পর সহানুভূতিশীল ও দয়ালু। যদিও কোনো কোনো গল্পকার/ইতিহাসবেত্তা তা না জানার ভান করে থাকে, তবুও এ-কথাটি বাস্তব সত্য; তা এ-সব মিথ্যা গাল-গল্প ও অসার চিন্তাধারার বিরুদ্ধে স্বচ্ছ ও শুভ্র প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে । এ-ধরনের ঐতিহাসিকদের মিথ্যা গাল-গল্প ও অসার ধ্যান-ধারনা-অনুমানকে কিছু প্রবৃত্তির অনুসারী, রাজনৈতিক সুবিধাবাদী ও ইসলামের শত্রুরা পুঁজি করেছে তাদের হীনস্বার্থ উদ্ধার এবং এই উম্মতের মধ্যে মতপার্থক্য ও মতবিরোধের শিকড় গ্রথিত করার জন্য।
সংকলন : সালেহ ইবন আবদিল্লাহ আদ-দারওয়ীশ
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/334268












