পবিত্র কুরআন » বাংলা » বই » আন্-নওয়াবীর চল্লিশ হাদীস
আন্-নওয়াবীর চল্লিশ হাদীস
আন্-নাওয়াবীর চল্লিশ হাদীস: একটি বিখ্যাত মূলভাষ্য, যাতে বিভিন্ন বিষয়ে সনদ ব্যতীত মোট বিয়াল্লিশটি হাদীস রয়েছে। এর প্রতিটি হাদীস-ই দ্বীনের এক-একটি ভিত্তি স্বরূপ। আখেরাত অনুরাগী প্রতেকের উচিৎ এ হাদীসগুলো জানা। কেননা, এগুলোতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি ও সকল সৎকাজের ইঙ্গিত।সংকলন : আবু যাকারিয়া আন-নাওয়াবী
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - আবু সালমান মুহাম্মাদ মুতিউল ইসলাম ইবন আলী আহমাদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/340528
বই
- সৃজনশীল ও বৈজ্ঞানিক চিন্তার ব্যবহার: একটি ভূমিকামানুষের একটি অনিবার্য বৈশিষ্টের নাম চিন্তা। চিন্তা ছাড়া কোন মানবীয় অস্তিত্ব সম্ভব নয়। মূলত চিন্তাই মানুষকে অন্যান্য সৃষ্ট-প্রাণী থেকে আলাদা করে দিয়েছে। স্বাভাবিক কোন মানুষই চিন্তাহীন থাকতে পারে না। তবে চিন্তাকে সৃজনশীল কায়দায় ব্যবহার করতে পারলে অর্জন করা যায় অকল্পিত ফলাফল। বক্ষ্যমাণ পুস্তিকায় সঠিক পদ্ধতিতে কীভাবে চিন্তাবৃত্তিকে ব্যবহার করা সম্ভব তা বর্ণনা করার চেষ্টা করা হয়েছে।
সংকলন : নুমান বিন আবুল বাশার
সম্পাদক : কাউসার বিন খালিদ - আলী হাসান তৈয়ব
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/217231
- যিলহজ, ঈদ ও কোরবানিযিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ দশকে এবাদত-বন্দেগির তুলনায় আল্লাহর নিকট অধিক প্রিয় অন্য কোনো কাল ও সময় নেই মর্মে হাদিসে এসেছে। আরাফা দিবস মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তিলাভের শ্রেষ্ঠ দিবস, যে দিবসের রোজা বিগত ও আগত এক বছরের পাপের কাফফারা। এ দিবসটিও যিলহজ মাসের প্রথম দশকেই অবস্থিত। ইয়াউমুন নাহর, যা হাদিসের ভাষ্যানুযায়ী সমধিক মহিমান্বিত দিবস, যিলহজের প্রথম দশকেই অবস্থিত। বড় ঈদ ও কোরবানি এ দশকেই স্থান পেয়েছে, এবং উভয়টারই রয়েছে ভিন্ন ভিন্ন আহকাম। আমাদের বর্তমান রচনাটি উল্লিখিত সবকটি বিষয়কেই আলোচনায় এনেছে যথার্থভাবে। রচনাটি পাঠকবৃন্দের উপকারে আসবে বলে আমাদের আশা।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : নুমান বিন আবুল বাশার
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/60461
- মুসলিম নারীর অধিকার ও দায়িত্ব ; ইসলামের ইশতিহার ও সনদমুসলিম নারীর অধিকার ও দায়িত্ব , ইসলামের ইশতিহার ও সনদ : ইসলাম নারীর মর্যাদা সমুন্নত করেছে। দিয়েছে তাকে উপযুক্ত সম্মান, প্রাপ্য অধিকার। অন্যপক্ষে পাশ্চত্যজগৎ বস্তুবাদী সভ্যতার করুণ কষাঘাতে নারীকে করেছে বিপন্ন নানাভাবে, কেড়ে নিয়েছে তার সম্ভ্রম, মর্যাদা, এবং ঠেলে দিয়েছে কদর্যতার অতল গহ্বরে। বইটিতে ইসলাম ও পাশ্চত্য সভ্যতায় নারীর অধিকার ও সনদ বিষয়ে বস্তুনিষ্ঠ ও বিজ্ঞানময় আলোচনা করা হয়েছে। ইসলামে নারীর অধিকার বিষয়ে এখনো যারা সন্দেহে নিপতিত বইটি তাদেরকে সকল দ্বৈতবোধ থেকে মুক্ত করবে বলে বিশ্বাস।
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/53493
- আরব জাতি, ইসলামের পূর্বে ও পরেবক্ষ্যমাণ গ্রন্থে ইসলাম গ্রহেণর পূর্বে আরবদের ধর্মীয়, আকীদাগত ও সামাজিক দিকগুলো পর্যালোচনা করা হয়েছে। ইসলাম আসার পর আরবদের জীবনে যে যুগান্তকারি পরিবর্তন এসেছে, তার কথাও সমানভাবে আলোচিত হয়েছে।
সংকলন : আবুল হাসান আন-নাদভী
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/320550
- সর্বযুগের বিশ্বস্ত নবীরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত বিষয়ে একটি সংক্ষিপ্ত গ্রন্থ, যাতে স্থান পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক-চরিত্র আদর্শবিষয়ক আলোচনা। সীরাতে রাসূল অধ্যয়ন-অনুসরন, বাস্তবজীবনে সীরাতের উসওয়া গ্রহণের জন্য মানুষদেরকে আহ্বান করার গুরুত্বও স্থান পেয়েছে আলোচ্য গ্রন্থে।
সংকলন : কামাল উদ্দীন মোল্লা
সম্পাদক : চৌধুরী আবুল কালাম আজাদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/270430












