পবিত্র কুরআন » বাংলা » বই » শিয়া আলেম ও অধিকাংশ মুসলিম আলেমের মধ্যে বিরোধের বাস্তব চিত্র
শিয়া আলেম ও অধিকাংশ মুসলিম আলেমের মধ্যে বিরোধের বাস্তব চিত্র
শিয়া জা‘ফরীয় দীনের সাথে মুসলিমদের কোথায় কোথায় সত্যিকারের বিরোধ রয়েছে তা গ্রন্থকার বিস্তারিতভাবে তুলে ধরেছেন। তিনি তাদের গ্রন্থ থেকে উদ্ধৃতি নিয়েছেন যে, তারা মূলত এমন এক বিশ্বাসে বিশ্বাসী যার সাথে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আলেম ও সাধারণ মানুষের বিশ্বাসের কোন মিল নেই। তারা কুরআন, হাদীস, ঈমানের রুকন, সাহাবী ইত্যাদি বিষয়ে আহলে সুন্নাতের বিপরীত বিশ্বাসে বিশ্বাসী। তারা তাকিয়া নামের মুনাফেকীতে বিশ্বাসী। তারা ‘গাদীরে খুম্’ নামের মিথ্যা বর্ণনা দিয়ে তাদের গ্রন্থগুলো ভর্তি করে রেখেছে। তারা ইসলামের দুশমনদের হাতের ক্রীড়নক হিসেবেই কাজ করছে।সংকলন : সায়ীদ ইসমাঈল
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/364836
বই
- তওবা কেন ও কিভাবেমুসলমানের জীবনে তাওবার গুরুত্ব, তাওবার উপকরণ ও শর্ত ইত্যাদি বিষয়ে বক্ষ্যমাণ গ্রন্থে আলোচনা করা হয়েছে। আল কুরআন ও বিশুদ্ধ হাদিসের দলিলসমৃদ্ধ বইটিতে উল্লিখিত হাদিসসমূহে শিক্ষণীয় বিষয়গুলোও বইটিতে উপস্থাপন করা হয়েছে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/236784
- সৎ কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করাবইটিতে আমর বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকারের ফজিলত, আমর বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার ছেড়ে দেয়ার পরিণতি এবং অসৎ কাজে বাধা প্রদানের বিভিন্ন পর্যায় ও হুকুম নিয়ে আলোচনা করা হয়েছে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/328221
- কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদআল কোরআনের এ অর্থানুবাদটি অত্যন্ত সহজ-সরল ভাষায় উপস্থাপিত,যাতে ব্র্যাকেট ব্যবহারের মাধ্যমে আল কোরআনের বক্তব্যকে স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে।অনুবাদক তার ভূমিকায় অনুবাদকর্মটির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি, বাংলা ভাষায় আল কোরআনের অর্থানুবাদের ইতিহাস, আল কোরআনের বিষয়ভিত্তিক নির্ঘণ্ট ও কোরআন বিষয়ে প্রয়োজনীয় তথ্যও সন্নিবেশিত করেছেন।
অনুবাদক : হাফেজ মুনিরুদ্দীন আহমাদ
প্রকাশনায় : কুরআনের আলো ওয়েবসাইট : http://www.quraneralo.com
Source : http://www.islamhouse.com/p/321625
- আল্লাহর উপর তাওয়াক্কুল : গুরুত্ব ও তাৎপর্যবর্তমান প্রবন্ধে আল্লাহর উপর তাওয়াক্কুলের ফজিলত ও গুরুত্ব, ইসলামে তাওয়াক্কুলের মর্যাদা ইত্যাদি কুরআন- সুন্নাহর দালিলিক বর্ণনায় সমৃদ্ধ করে উপস্থাপন করা হয়েছে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/314972
- আর রাহীকুল মাখতুমআর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত পর্যালোচনায়, সীরাতের ঘটনামালার সুসংহত ও মনোজ্ঞ উপস্থাপনায় বক্ষ্যমাণ গ্রন্থটি সত্যিই এক নজিরবিহীন রচনা। আল কুরআনুল কারীম, হাদীসে নববী ও বিশুদ্ধ আছার এবং ঐতিহাসিক বর্ণনার নির্যাস বের করে প্রাজ্ঞ লেখক তাঁর এ বইটি সুবিন্যস্ত করেছেন। সীরাতবিষয়ে লিখিত প্রাচীন গ্রন্থাদি থেকেও তিনি বহু মণিমাণিক্য উপস্থাপন করেছেন যা ত্রুটিরহিত সংক্ষিপ্ততায়, সুখপাঠ্য দীর্ঘ আলোচনায়, অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। সে হিসেবে, বইটি, বন্ধ্যাত্বের এই আধুনিক যুগে পূর্ণাঙ্গ ও পর্যাপ্ত তথ্যসমৃদ্ধ হয়ে পাঠকের সামনে হাজির হয়েছে। বইটি নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড রক্ষা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সীরাত উপস্থাপন করেছে, যা পাঠকের সামনে উজ্জ্বল করে দেয় সীরাতুল মুস্তাকীমের নিশানাসমগ্র। দেখিয়ে দেয় সীরাতুন্নাবী পাঠের সঠিক পদ্ধতি। এসব কারণে রাবেতায়ে আলামে ইসলামী কর্তৃক সীরাতুন্নবী গ্রন্থ-প্রতিযোগিতায় যুক্তিযুক্তভাবেই বইটি প্রথমস্থান অধিকার করে ১২৯৬ হি.সালে।
সংকলন : সফীউররহমান আল-মুবারকপূরী
অনুবাদক : খাদিজা আখতার রেজায়ী
প্রকাশনায় : কুরআনের আলো ওয়েবসাইট : http://www.quraneralo.com
Source : http://www.islamhouse.com/p/328224












