পবিত্র কুরআন » বাংলা » বই » রমযানের বিষয়ভিত্তিক হাদিস : শিক্ষা ও মাসায়েল
রমযানের বিষয়ভিত্তিক হাদিস : শিক্ষা ও মাসায়েল
রমযানের বিষয়ভিত্তিক হাদিস, শিক্ষা ও মাসায়েল: লেখক বলেছেন: “সিয়াম, ইতিকাফ, রমযানের কিয়াম ও লাইলাতুল কদর ইত্যাদি বিষয়ে ষাটটি দরস তৈরি করেছি, যা থেকে বিশেষভাবে দ্বীনের দায়ি ও মসজিদের ইমামগণ এবং সাধারণভাবে সকল মুসলিম উপকৃত হবেন, ইনশাআল্লাহ। প্রত্যেক দরসের ভিত্তি রেখেছি কুরআন ও হাদিসের ওপর, যদি শিরোনামের অনুকূলে কোন আয়াত পেয়েছি, তাহলে তা উল্লেখ করেছি, অতঃপর হাদিস উল্লেখ করেছি। আর শিরোনামের অনুকূলে কোন আয়াত না থাকলে সরাসরি উক্ত বিষয়ের হাদিস উল্লেখ করেছি। হাদিস বাছাই করার ক্ষেত্রে দলিল হিসেবে পেশ করার উপযুক্ত সহিহ ও হাসান হাদিসগুলো নির্বাচন করেছি, দুর্বল হাদিস এড়িয়ে গেছি। আল্লাহ সবাইকে এর দ্বারা উপকৃত হওয়ার তওফিক দান করুন।”সংকলন : ইবরাহীম বিন মুহাম্মাদ আল হুকাইল
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/368367
বই
- মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক বিপ্লবের স্বরূপমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক বিপ্লবের স্বরূপ: একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সামাজিক পরিবর্তন সাধনে ও সমাজের প্রতিটি স্তরে কীভাবে ইসলামি মূল্যবোধের আধিপত্য প্রতিষ্টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। ইসলাম প্রচারকদের জন্য এ বইটির অধ্যয়ন জরুরি বলে মনে করি।
সংকলন : সিরাজুল ইসলাম আলী আকবর
সম্পাদক : চৌধুরী আবুল কালাম আজাদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/252753
- ইখলাস, কেন ও কিভাবেইখলাস কেন ও কিভাবে : ইবাদত পালনে ইখলাস একটি গুরুত্বপূর্ণ বিষয় । ইখলাস বর্জিত ইবাদত আল্লাহর কাছে গ্রহনযোগ্যতা পায় না। ইখলাস কোনো আকস্মিক ঘটে - যাওয়া বিষয় নয়। আল্লাহমুখী জীবনযাপনে নিরন্তর সাধনার ফলস্বরূপ অর্জিত হয় ইখলাস। বক্ষ্যমাণ গ্রন্থে ইখলাছ-এর সংজ্ঞা ও ইখলাস চর্চা ও অর্জনের পথ ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
অনুবাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/52592
- হারাম শরীফের দেশ, ফজিলত ও আহকামবইটি উম্মুল কুরা বিশ্ব বিদ্যালয়ের দাওয়া ও উসুলুদ্দীন ফ্যাকাল্টি কর্তৃক সংকলিত। বইটিতে পবিত্র মক্কায় অবস্থিত মাশায়েরসমূহের পরিচিতি ও ইতিহাস, সেখানে গমনকারীর করণীয় ও বর্জনীয় বিষয়ে সবিস্তারে আলোচনা স্থান পেয়েছে। সাথে সাথে এ বিষয়ে প্রচলিত কুসংস্কার- ভুলত্রুটি সম্পর্কেও দিক-নির্দেশনা দেয়া হয়েছে যথার্থভাবে। বইটি সাধারনভাবে সকল মানুষ, ও বিশেষভাবে হজ পালনকারীদের উপকারে আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
সম্পাদক : মুহাম্মদ নুরুল ইসলাম চান্দ মিয়াঁ
অনুবাদক : হাসান মঈন উদ্দীন - মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ - দা'ওয়াহ ও উসূলুদ্দীন ফ্যাকাল্টি, উম্মুলকুরা বিশ্ববিদ্যালয়
Source : http://www.islamhouse.com/p/60297
- তিন মূলনীতিতুমি আল্লাহকে জেনেছ ? তার দ্বীনকে ? রেসালাত নিয়ে যিনি প্রেরীত হয়েছেন তোমাদের নিকট, চেন তাকে ? পরজগতের দীর্ঘ সফরের সূচনায় ব্যক্তি সর্বপ্রথম যে বাস্তবতার মুখোমুখী হবে, তা এই তিনটি প্রশ্ন ও তার উত্তর। প্রশ্নগুলো কেন্দ্র করেই গড়ে উঠেছে ইসলামের তিন মূলনীতি
সংকলন : মুহাম্মাদ ইব্ন আব্দুল ওয়াহহাব
অনুবাদক : মুহাম্মাদ ইব্রাহীম আব্দুল হালীম
প্রকাশনায় : ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারার ওয়েবসাইট - ইসলামী গ্রন্থাগার : http://www.islamicbook.ws
Source : http://www.islamhouse.com/p/281
- তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক [নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল]তাঁদের মধ্যে মধুময় সম্পর্ক: নবী-পরিবার ও অবশিষ্ট সাহাবীগণ পরস্পর সহানুভূতিশীল : উম্মাতের মধ্যে যে মতপার্থক্যের উৎপত্তি হয়েছে তা জানা ও প্রতিকার করা শরী‘আতের অন্যতম মহান উদ্দেশ্য। এটি একটি বৃহৎ বিষয়; যা উম্মতকে ক্ষত-বিক্ষত করে দিয়েছে। এই গবেষণায়, সাহাবায়ে কেরাম ও আলে বাইত -রাদিয়াল্লাহু ‘আনহুম- এর মাঝে যে মধুময় সম্পর্ক ছিল, তার প্রমাণাদি তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে যত যুদ্ধ-বিবাদই সংঘটিত হোক না কেন, তারা ছিল পরস্পর সহানুভূতিশীল ও দয়ালু। যদিও কোনো কোনো গল্পকার/ইতিহাসবেত্তা তা না জানার ভান করে থাকে, তবুও এ-কথাটি বাস্তব সত্য; তা এ-সব মিথ্যা গাল-গল্প ও অসার চিন্তাধারার বিরুদ্ধে স্বচ্ছ ও শুভ্র প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে । এ-ধরনের ঐতিহাসিকদের মিথ্যা গাল-গল্প ও অসার ধ্যান-ধারনা-অনুমানকে কিছু প্রবৃত্তির অনুসারী, রাজনৈতিক সুবিধাবাদী ও ইসলামের শত্রুরা পুঁজি করেছে তাদের হীনস্বার্থ উদ্ধার এবং এই উম্মতের মধ্যে মতপার্থক্য ও মতবিরোধের শিকড় গ্রথিত করার জন্য।
সংকলন : সালেহ ইবন আবদিল্লাহ আদ-দারওয়ীশ
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - মো: আব্দুল কাদের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/334268












