পবিত্র কুরআন » বাংলা » বই » আল-গিরাস : চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খণ্ড)
আল-গিরাস : চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খণ্ড)
এ বইয়ের কোথাও, কোন ছত্রে, এমন কিছু খুঁজে পাওয়া যাবে না, প্রথাগত ভাষায় যাকে বলা হয় অসত্যের সঙ্গে সত্যের বিতর্ক, কিংবা নিরেট বিশুদ্ধ কালচার, নির্জীব চিন্তা ও জ্ঞানের চর্চা; বরং এ হচ্ছে সদা কল্যাণে ধাবমান এক জীবনময়তা, কিংবা জীবনের প্রতিটি পরতে কল্যাণের বিস্তার। অথবা সাদাকায়ে জারিয়ায় জীবনকে অনন্ত প্রবাহে বিধৌত করণ। এ বই ও তার আলোচনার-সূচনা হতে সমাপ্তি অবধি-এই হচ্ছে একমাত্রিক লক্ষ্য ও উদ্দেশ্য।সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
অনুবাদক : কাউসার বিন খালিদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/179354
বই
- হিল্লা বিয়েহিল্লা বিয়া অর্থাৎ কোনো ব্যক্তি যখন তার স্ত্রীকে তিন তালাক দেয়, তখন স্ত্রী তার উপর হারাম হয়ে যায়, যতক্ষণ না স্ত্রী সে ব্যতীত অন্য স্বামীকে বিয়ে করে। যেমন আল্লাহ তার কুরআনে উল্লেখ করেছেন, যেরূপ এসেছে তার নবীর সুন্নতে এবং যার উপর সকল উম্মতের ঐক্যমত। কোন ব্যক্তি যখন এ নারীকে তালাক দেয়ার নিয়তে বিয়ে করে, যেন সে তার পূর্বের স্বামীর জন্য হালাল হয়, তখন এ বিয়ে হয় হারাম ও বাতিল। লেখক এ বইয়ে কুরআন ও হাদিসের দৃষ্টিতে হিল্লা বিয়া সম্পর্কে বিশদভাবে বর্ণনার প্রয়াস পেয়েছেন। প্রথমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অতঃপর এ বিষয়ে বিশেষজ্ঞ মুফতিদের কয়েকটি ফতোয়া ও তালাক সংক্রান্ত দু’টি আয়াত তাফসিরসহ উদ্ধৃত করেছেন। আশা করছি সকল শ্রেণির পাঠক এ থেকে বিশেষভাবে উপকৃত হবেন।
সংকলন : সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদক : মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/338957
- নারীর হজ ও উমরাআমাদের বর্তমান প্রকাশনাটি নারীর হজ ও উমরা বিষয়ে একটি মৌলিক গ্রন্থ। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য বিধানাবলি বিশদভাবে বর্ণনার পাশাপাশি নারীর ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য কিছু বিধানের অনুপুঙ্খ বর্ণনা স্থান পেয়েছে গ্রন্থটিতে। হজ পালনের পূর্বে এ গ্রন্থটির অধ্যয়ন বাংলা ভাষাভাষী নারী হজ পালনকারীদের ক্ষেত্রে অত্যাবশ্যক বলে মনে করি।
সংকলন : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/60459
- সূফীবাদসূফীবাদ: এ গ্রন্থে সূফীবাদের হাকীকত, সূফীদের কতিপয় বাণী, ওলী কাকে বলে? কাসীদায়ে বুরদা কি? দালাইলুল খাইরাত গ্রন্থের পরিচয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।
সংকলন : শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
অনুবাদক : মুহাম্মাদ হারুন হুসাইন
প্রকাশনায় : কমিউনিটি কেন্দ্রিক ইসলাম প্রচার ও শিক্ষামূলক সহযোগী অফিস, তায়েফ
Source : http://www.islamhouse.com/p/314356
- জান্নাতে নারীদের অবস্থাএ নিবন্ধে কুরআন ও সুন্নাহর আলোকে জান্নাতে নারীদের অবস্থা ও অবস্থান তুলে ধরা হয়েছে।
সংকলন : সুলাইমান বিন সালেহ আল খারাশী
সম্পাদক : মো: আব্দুল কাদের
অনুবাদক : আলী হাসান তৈয়ব
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/385553
- ইসলামের স্তম্ভসমূহইতিহাস কান্ডের এক মৌল মেরুদন্ডের নাম ইসলাম। ইতিহাসের বিচিত্র অধ্যায় ও পর্যায় পেরিয়ে ইসলাম আজ এ পর্যায়ে আসীন। তাকে জানতে হলে, বুঝতে হলে, নির্ণয় করতে হবে তার মৌলিকত্ব, বিধিবিধান, বিশ্বাস, আচরণকে। বইটি তারই সংক্ষিপ্ত অর্থময় ও খুবই প্রাঞ্জল প্রয়াস।
সংকলন : গবেষণা পরিচালনা পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা
অনুবাদক : মুহাম্মাদ ইব্রাহীম আব্দুল হালীম
প্রকাশনায় : ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারার ওয়েবসাইট
Source : http://www.islamhouse.com/p/279












